২৯–৩০ আগস্ট ২০২৬ ঢাকার ক্যান্টনমেন্টের প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় Special Olympics Bangladesh-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো MATP (Motor Activity Training Program) Trainers Training Workshop। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে ১৪টি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩২ জন শিক্ষক ও প্রশিক্ষক অংশগ্রহণ করেন এবং ওয়ার্কশপটি পরিচালনা করেন সিঙ্গাপুর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সিনিয়র ফিজিওথেরাপিস্ট জনাব শামসুল ইসলাম। প্রশিক্ষণে MATP-এর ধারণা, অংশগ্রহণকারী নির্বাচন, Individual Ability Assessment, Assessment Form Analysis, motor activities এবং ব্যক্তির সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। সমাপনী দিনে Assessment Form Analysis সম্পন্ন করার পর প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল আলতাফ আলী, ইনক্লুসিভ এডুকেশন এন্ড সাপোর্ট সার্ভিসেস এর পরিচালক লে. কর্নেল মোঃ রাকিবুল আমীন, স্পেশাল ইন্টারভেনশন ক্লিনিক এর পরিচালক ও স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের উপদেষ্টা লে. কর্নেল (অব.) ডাঃ মোঃ হাবিবুর ইসলাম, Special Olympics Bangladesh-এর National Director জনাব ফারুকুল ইসলাম, বোর্ড ডিরেক্টর ও Lions Diligent Club-এর প্রেসিডেন্ট ডাঃ জাফর আহমেদ, লায়ন সদস্য জনাব নিটোল আহমেদ এবং Leo Members গন।
Special Olympics Bangladesh আশা করে, প্রশিক্ষিত MATP Trainers-এর মাধ্যমে দেশের আরও বেশি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম সম্প্রসারিত হবে এবং যারা প্রচলিত খেলাধুলায় অংশগ্রহণের সবচেয়ে কম সুযোগ পায়—বিশেষ করে তীব্রমাত্রার বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য—শারীরিক সক্ষমতা বৃদ্ধি, অংশগ্রহণ ও অর্জনের নতুন সুযোগ সৃষ্টি হবে।