অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ সদর। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আহাদ আলী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ।Family Health Forum-এর বিশেষ সেশনে ডা. মুনির আলী, ডেপুটি সিভিল সার্জন, “Healthy Eating for Families” বিষয়ে এবং ডা. জয়িতা সাহা, মেডিকেল অফিসার ও টেকনিক্যাল স্পেশালিস্ট, নওগাঁ, “Diabetes Prevention and Management” বিষয়ে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা করেন।

বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিবারের সচেতনতা ও সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই Family Health Forum-এর মাধ্যমে অংশগ্রহণকারী পরিবারগুলো দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত স্বাস্থ্যসচেতনতা এবং ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবমুখী ধারণা লাভ করেন।

ফ্যামিলি হেলথ ফোরামের পাশাপাশি পরিবার সদস্যদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে একটি Young Athletes Demonstration Program আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে

Special Olympics Bangladesh বিশ্বাস করে- সুস্থ পরিবারই একজন Special Olympics Athlete-এর সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী জীবনের অন্যতম প্রধান ভিত্তি।

Document Preview

Download Information