অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার ও নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জসিম উদ্দিন সরকার। ডায়াবেটিস ও পুষ্টি এই দুইটি বিষয়ে বক্তব্য রাখেন ডা. মো. আবু কাউছার সুমন এবং বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের পুষ্টিবিদ সুমাইয়া সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন Special Olympics Bangladesh-এর Director ও Lions Club of Dhaka Diligent-এর President ডা. জাফর আহমেদ, Manager (Health) মোফাজ্জল হোসেন, বিভিন্ন পর্যায়ের কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এই Family Health Forum-এর মাধ্যমে পরিবারগুলোর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে জ্ঞান প্রদান এবং শিশুদের জীবনমান উন্নয়নে পরিবারকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।